সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রুবেল মিয়া (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির জিজান শহরে ডিউটিরত অবস্থায় একটি ট্যাংকারের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিজ্ঞাপন

রুবেল মিয়া কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া গ্রামের মো. কাজল বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে মানুষের কাছ থেকে ধারদেনা করে প্রায় এক বছর আগে রুবেল সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি ফ্রি ভিসায় বিভিন্ন কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

তারা বন্ধু রানা জানান, মঙ্গলবার জিজান শহরে ডিউটিরত অবস্থায় একটি ট্যাংকার রুবেলকে চাপা দেয়।

রুবেলের মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী, সন্তান এবং বৃদ্ধ বাবা-মা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।

রুবেলের স্ত্রী রিমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামী আর কোনো দিন ফিরে আসবেন না—এই সত্য মেনে নেওয়া আমাদের জন্য খুবই কঠিন। তার লাশটি দ্রুত দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো দেখতে চাই।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...