গাজায় ইসরাইলি হামলায় ৪৮ ঘণ্টায় নিহত ৫, যুদ্ধবিরতির পর নিহত ১,২৬৫

গাজায় ইসরাইলি হামলায় ৪৮ ঘণ্টায় নিহত ৫, যুদ্ধবিরতির পর নিহত ১,২৬৫
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মৃত্যু থেকে নেই। যুদ্ধবিরতি মাঝেই আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরাইল। গত ৪৮ ঘণ্টায় নতুন করে ইসরাইলি হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত ও ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ২৬৫ জন নিহত এবং ৪ হাজার ১৯৮ জন আহত হয়েছেন।

এদিকে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের চলমান গণহত্যায় এখন পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৩৯৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজার ৩১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত ও আহতদের মধ্যে বিপুলসংখ্যক নারী ও শিশু রয়েছেন।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন