কবর খোঁড়ার প্রতিযোগিতা, কোদাল ও শাবল নিয়ে অংশগ্রহণ

কবর খোঁড়ার প্রতিযোগিতা, কোদাল ও শাবল নিয়ে অংশগ্রহণ

হাঙ্গেরির উত্তরাঞ্চলের নিয়েরশেউইফালু পাবলিক কবরস্থানে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী কবর খোঁড়ার প্রতিযোগিতা। শনিবার হাঙ্গেরিয়ান অ্যাসোসিয়েশন অব সেমেটারি মেইনটেইনার্স অ্যান্ড অপারেটরস আয়োজিত এই প্রতিযোগিতায় ৩৮ জন প্রতিযোগী কোদাল ও শাবল নিয়ে অংশ নেন।

প্রতিযোগিতার উদ্দেশ্য ছিলÑকবর খোঁড়ার পেশার দক্ষতা তুলে ধরা এবং মৃত্যু নিয়ে সামাজিক সংকোচ কাটানো। প্রতিযোগিতায় অংশ নেয় দুই সদস্যবিশিষ্ট ১৯টি দল। বিজয়ী রবার্ট নাগি ও তার সহযোগী লাসলো কিশ ১ ঘণ্টা ২১ মিনিটে নির্ধারিত মাপের কবর খুঁড়ে জয় পান।

বিজ্ঞাপন

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী কবরটির গভীরতা ১ দশমিক ৬ মিটার, দৈর্ঘ্য ২ মিটার এবং প্রস্থ ৮০ সেন্টিমিটার হতে হয়। বিজয়ী দল পুরস্কার হিসাবে পেয়েছে ২ লাখ হাঙ্গেরিয়ান ফরিন্ট, যা প্রায় ৭৮ হাজার টাকার সমান।

সূত্র: এপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন