এএফডিকে অভিনন্দন জানানোয় ট্রাম্পের সঙ্গে ফোনালাপ বাতিল করলেন মের্জ

এএফডিকে অভিনন্দন জানানোয় ট্রাম্পের সঙ্গে ফোনালাপ বাতিল করলেন মের্জ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের নির্ধারিত ফোনালাপ স্থগিত করা হয়েছে। জার্মান সরকারের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস বার্লিনে এক সংবাদ সম্মেলনে জানান, বুধবার ট্রাম্পের সঙ্গে মের্জের ফোনে কথা বলার কর্মসূচি ছিল। তবে, জার্মান পক্ষ থেকে পরবর্তীতে ফোনালাপটি স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

ফোনালাপের নতুন কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। কেন এটি স্থগিত করা হয়েছে, সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান কর্নেলিয়াস।

ওয়াশিংটন ও বার্লিনের মধ্যে যখন সম্পর্কের টানাপোড়েন বাড়ছে, তখনই ফোনালাপ স্থগিতের ঘটনা ঘটল। ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক সময়ে জার্মানির অভিবাসন নীতির প্রকাশ্য সমালোচনা করেছে এবং এএফডির প্রতি সমর্থন জানিয়েছে।

রোববার স্যাক্সনি-আনহাল্টের নির্বাচনে এএফডির বড় জয়ের পর মঙ্গলবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দলটির প্রশংসা করেন।

ট্রাম্প লিখেছেন, জার্মানির ‘পপুলিস্ট পার্টি’ বড় একটি রাত পার করেছে। তার দাবি, জার্মানির মানুষ দেশটির ‘ভয়াবহ অভিবাসন নীতি ও বিধিনিষেধে’ অতিষ্ঠ হয়ে পড়েছে, যা দেশটির ব্যাপক ক্ষতি করেছে।

ট্রাম্প আরো বলেন, এএফডি ‘উত্থানের পথে’ এবং জার্মানির মানুষ আর এসব মেনে নিতে রাজি নয়। এ সময় তিনি নিজের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’-এর আদলে ‘মেক জার্মানি গ্রেট এগেইন’ বা ‘এমজিজিএ’ স্লোগান ব্যবহার করেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন