‘এই আইনে স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীও প্রমাণ করতে পারবেন না যে তার স্বামী গুম ছিলেন’

‘এই আইনে স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীও প্রমাণ করতে পারবেন না যে তার স্বামী গুম ছিলেন’

প্রণীত গুম সংক্রান্ত আইন নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও লেফট্যানেন্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক বলেছেন, ‘এই আইনে স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীও প্রমাণ করতে পারবেন না যে, তার স্বামী গুম ছিলেন।’

রোববার বিকালে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

স্মারকলিপি প্রদান শেষে হাসিনুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা অনেক আশা নিয়ে স্পিকারের কাছে গিয়েছিলাম। আমাদের সব পয়েন্ট আমরা স্পিকারকে জানিয়েছি। তিনি আমাদের সাথে দ্বিমত করেননি এবং এ বিষয়ে সর্বাত্মক চেষ্টা করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন।’

বর্তমান গুমবিরোধী আইনের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘আমি বলেছি, যে আইনটি করা হয়েছে, তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীও প্রমাণ করতে পারবেন না যে তার স্বামীকে গুম করা হয়েছিল। আমরা এ ধরনের ত্রুটিপূর্ণ আইন চাই না। আমাদের ধৈর্যের একটি সীমা আছে।’ এ সময় তিনি দেশ ও জনগণের স্বার্থে আগামী ৫ তারিখের লংমার্চসহ সব কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসাইন মিয়াজী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডা. ফখরুদ্দিন মানিক ও ব্যারিস্টার শাহরিয়ার কবির প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন