ইরান যুদ্ধে বদলেছে আঞ্চলিক নিরাপত্তা সমীকরণ: আরাগচি

ইরান যুদ্ধে বদলেছে আঞ্চলিক নিরাপত্তা সমীকরণ: আরাগচি
ছবি: সংগৃহীত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সাম্প্রতিক যুদ্ধ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভাবনায় পরিবর্তন এনেছে। তিনি বলেন, উপসাগরীয় দেশগুলো এখন বুঝতে পারছে যে বিদেশি সামরিক ঘাঁটির ওপর নির্ভর করে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তার মতে, নিরাপত্তা অবশ্যই সম্মিলিত ও আঞ্চলিক হতে হবে, এই ঘাঁটিগুলোই নিরাপত্তাহীনতার উৎস হয়ে উঠেছে।

তিনি বলেন, বিদেশি ঘাঁটি স্বাগতিক দেশগুলোকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং ইসরাইলকে সুরক্ষা দিয়েছে। একই সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তাগত ভারসাম্য ছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা সম্ভব নয় বলেও মন্তব্য করেন আরাগচি।

বিজ্ঞাপন

তার দাবি, ৪০ দিনের প্রতিরোধের পর ইরানকে দুর্বল নয়, বরং শক্তিশালী ও প্রতিরোধী রাষ্ট্র হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধের পর ইরানের পররাষ্ট্রনীতি হবে ‘সম্পূর্ণ ভিন্ন’।

তিনি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানেরও প্রশংসা করে বলেন, যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাতে তার দৃঢ় অবস্থানই ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সূত্র: বার্তা সংস্থা মেহের

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন