৫৫০ শিক্ষার্থী নিয়ে চাকসুর ‘রান অ্যাগেইনস্ট ফ্যাসিজম’

৫৫০ শিক্ষার্থী নিয়ে চাকসুর ‘রান অ্যাগেইনস্ট ফ্যাসিজম’

জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখা এবং স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে ‘রান অ্যাগেইনস্ট ফ্যাসিজম’ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

বিজ্ঞাপন

শনিবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন থেকে কর্মসূচি শুরু হয়। পরে শহীদ মিনার, জিরো পয়েন্ট ও সোহরাওয়ার্দী মোড় প্রদক্ষিণ করে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে কর্মসূচি শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ৫৫০ জন শিক্ষার্থী অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিবসহ চাকসুর অন্যান্য নেতা।

আয়োজনের বিষয়ে চাকসুর মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ বলেন, ‘শেখ মুজিব, এরশাদ ও শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের প্রতিবাদে আজকের ‘রান অ্যাগেইনস্ট ফ্যাসিজম’ কর্মসূচির আয়োজন করেছি। বাংলাদেশের ইতিহাসে যারা স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করেছেন, তাদের বিরুদ্ধে আমাদের প্রতীকী প্রতিবাদ এই আয়োজন।’

চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘চাকসুর পক্ষ থেকে আমরা একটি চমৎকার আয়োজন করেছি। ‘রান অ্যাগেইনস্ট ফ্যাসিজম’-এর মাধ্যমে আমরা সব স্বৈরাচারী শাসকের উদ্দেশে বলতে চাই—বাংলাদেশের মানুষ অন্যায়, স্বৈরাচার ও নিপীড়নের বিরুদ্ধে সব সময় ঐক্যবদ্ধ থাকবে। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে আমরা একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে চাই।’

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন