ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গাবাফ জানিয়েছেন, নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো ও অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলতে প্রতিবেশী দেশগুলো ইরানকে একাধিক বার্তা দিয়েছে।
শনিবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, অঞ্চলটির শান্তি ও নিরাপত্তার জন্য একটি স্বাধীন ও নিজস্ব আঞ্চলিক ব্যবস্থা প্রয়োজন। একই সঙ্গে তিনি ইসরাইলের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের নীতির কঠোর সমালোচনা করেন।
গালিবাফের অভিযোগ, ইসরাইলের স্বার্থে ওয়াশিংটনের ‘খবরদারি’ ও মিত্রদের স্বার্থ উপেক্ষার কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়েছে।
গালিবাফ বলেন, ওয়াশিংটনের কর্মকাণ্ডের ফলে এই অঞ্চলের কয়েকটি দেশের অস্তিত্বই কিছু সময়ের জন্য হুমকির মুখে পড়েছিল।
পোস্টে তিনি লেখেন, ‘একটি দেশীয়, স্বাধীন ব্যবস্থাই প্রকৃতপক্ষে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে।’
তার মতে, ইরানের সঙ্গে সামরিক সংঘাতেও ওয়াশিংটন সফল হয়নি এবং তেহরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতায় পৌঁছানোর সক্ষমতাও দেখাতে পারেনি।
সূত্র: প্রেস টিভি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


