আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স খুলনা অঞ্চল’ অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স খুলনা অঞ্চল’ অনুষ্ঠিত

ব্যবসায়িক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে আইএফআইসি ব্যাংক-এর খুলনা অঞ্চলের সকল উপশাখার অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬ – খুলনা অঞ্চল’।

শনিবার খুলনা শহরের একটি মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলিপ কুমার মন্ডল।

বিজ্ঞাপন

এছাড়াও খুলনা অঞ্চলের রিজিওনাল হেড মো. ইফতেখার আহমেদসহ সকল উপশাখার কর্মকর্তারা সম্মেলনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মেহমুদ হোসেন বলেন, “গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিই আইএফআইসি ব্যাংকের অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি। মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের আন্তরিকতা ও নিষ্ঠার ফলেই ব্যাংকটি দিন দিন আরও শক্ত ভিত্তির উপর দাঁড়াচ্ছে।

আধুনিক ও সহজলভ্য ব্যাংকিং সেবার মাধ্যমে খুলনা অঞ্চলের গ্রাহকদের জন্য আইএফআইসি ব্যাংক একটি নির্ভরযোগ্য আর্থিক সঙ্গী হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, “দেশব্যাপী বিস্তৃত উপশাখা নেটওয়ার্ক গ্রাহকসেবাকে আরও সহজ ও গতিশীল করেছে। আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমরা টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি।”

সম্মেলনে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলিপ কুমার মন্ডল একটি উপস্থাপনার মাধ্যমে খুলনা অঞ্চলের বিভিন্ন ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরেন। এতে আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও আদায় এবং পরিচালন মুনাফা বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৮টি উপশাখাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরিশেষে প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শেষ হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...