ছয়টি মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন নাকচ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে ছয়টি তহবিলের সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব থেকে প্রতিষ্ঠানটির অপসারণের সিদ্ধান্ত বহাল থাকল।
মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এলআর গ্লোবালের রিভিউ আবেদন নামঞ্জুরের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্পদ ব্যবস্থাপনায় নানা অনিয়মের দায়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এলআর গ্লোবালকে ছয়টি মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপকের দায়িত্ব থেকে অপসারণ করে বিএসইসির তৎকালীন চেয়ারম্যান রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন।
যেসব ছয়টি তহবিলের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবালের নিয়োগ বাতিল করা হয়েছে, সেগুলো হলো—ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

