ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঠকমেলার কার্যনির্বাহী পরিষদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঠকমেলার কার্যনির্বাহী পরিষদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠচর্চায় উদ্বুদ্ধ করা, সাহিত্য-সংস্কৃতির বিকাশ ঘটানো এবং মননশীল ও সৃজনশীল প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ‘আমার দেশ পাঠকমেলা’ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কার্যনির্বাহী পরিষদ-২০২৬ গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফিয়া আলমকে সভাপতি এবং আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানিম তানভীরকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

গত ১ সেপ্টেম্বর ‘আমার দেশ পাঠকমেলা’র কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মো. সাজ্জাদ হোসেন ইউনুস ও সাধারণ সম্পাদক মো. রাহাতুল ইসলাম স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় পর্ষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদুর রহমান সিহাবের সুপারিশক্রমে এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মো. রুহুল আমিনের সমন্বয়ে নতুন এ কমিটি অনুমোদন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফ উদ্দীন। সহসভাপতি হিসেবে রয়েছেন সজীব হোসেন ও মোসাদ্দেক হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মিশুক শাহরিয়ার। সাংগঠনিক সম্পাদক হিসেবে সাকীফ বিন আলম এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে তাওহিদ ইসলাম ও সায়েম হোসেন দায়িত্ব পেয়েছেন।

দপ্তর সম্পাদক হিসেবে আদিল মো. তাসিফ এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে মরিয়ম ফেরদৌস দায়িত্ব পেয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রাশেদুল ইসলাম রাকিব এবং অর্থ সম্পাদক হিসেবে রবিউল হাসান দায়িত্ব পেয়েছেন।

এছাড়া নারী ও শিশুবিষয়ক সম্পাদক হিসেবে ফারহানা ইয়াসমিন, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক হিসেবে মেহরাব হোসেন, পাঠাগার ও পাঠচক্রবিষয়ক সম্পাদক হিসেবে নূর ছানজিদা স্মৃতি, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক হিসেবে মিনহাজুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক হিসেবে শিহাব উদ্দীন, স্বাস্থ্য ও সামাজিক সেবাবিষয়ক সম্পাদক হিসেবে রূপালী আক্তার, ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে আহমাদ জাবের এবং ক্রীড়াবিষয়ক সম্পাদক হিসেবে সবুজ আলী দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. তানভীর ইশরাক, আরাফাত হোসেন, নাফিজ আহমেদ, নাজমুস সাকিব, ফাহিম বাবু, সাদকুর রহমান সৈকত, আবিদুল ইসলাম খান, মোরসালিন, কাজী সাজিয়া ইসলাম ও মোজাহিদুল ইসলাম মিম।

নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠচর্চায় আরো বেশি সম্পৃক্ত করা, বইপাঠের প্রতি আগ্রহ সৃষ্টি এবং সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক বিভিন্ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাসের পাশাপাশি বই ও জ্ঞানকে কেন্দ্র করে পারস্পরিক চিন্তার আদান-প্রদান এবং সৃজনশীল কর্মকাণ্ডের পরিসরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

একটি বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বইপাঠ, সাহিত্যচর্চা ও মুক্ত জ্ঞানচর্চার পরিবেশ শিক্ষার্থীদের চিন্তাশক্তি, সৃজনশীলতা এবং বিশ্লেষণী দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্য সামনে রেখে নতুন কমিটি পাঠচক্র, সাহিত্যসভা, বই আলোচনা, সাংস্কৃতিক আয়োজন, শিক্ষা ও গবেষণাভিত্তিক কার্যক্রম এবং সামাজিক সেবামূলক নানা উদ্যোগ গ্রহণ করবে বলে জানা গেছে।

নবগঠিত পরিষদের সদস্যরা দায়িত্ব পালনের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঠাভ্যাস ও জ্ঞানচর্চার একটি শক্তিশালী পরিবেশ গড়ে তুলবেন এবং শিক্ষার্থীদের মননশীলতা, সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা বিকাশে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতারা বলেন, ‘আমার দেশ পাঠকমেলা শুধু একটি সংগঠন নয়, এটি পাঠক, লেখক ও সংস্কৃতিমনস্ক মানুষের এক মিলনমেলা। বই ও জ্ঞানচর্চার মাধ্যমে একটি আলোকিত সমাজ গড়ে তুলতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাঠাভ্যাস বৃদ্ধির পাশাপাশি সৃজনশীল জ্ঞানচর্চা ও সামাজিক সেবামূলক নানা কর্মকাণ্ডের মাধ্যমে আমরা এই সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করব।’

তারা আরো জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রমকে আরো বিস্তৃত ও সংগঠিত করার পাশাপাশি ক্যাম্পাসে একটি প্রাণবন্ত পাঠসংস্কৃতি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের বইয়ের সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি তাদের সাহিত্য, সংস্কৃতি, গবেষণা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে।

‘আমার দেশ পাঠকমেলা’ পাঠ ও জ্ঞানচর্চাভিত্তিক সংগঠন হিসেবে তরুণদের বই পড়া, সাহিত্যচর্চা, মুক্তচিন্তার বিকাশ এবং সমাজ ও দেশ সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যনির্বাহী পরিষদ আগামী এক বছর বিভিন্ন পাঠচক্র, সাহিত্য, সাংস্কৃতিক আয়োজনসহ জ্ঞানভিত্তিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন