চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ ১১ জনকে ভারতে উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ ১১ জনকে ভারতে উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলিমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১১ জনকে ভারতের জলসীমা থেকে জীবিত উদ্ধার করেছে বিএসএফ। তবে এখনো নিখোঁজ রয়েছেন একজন।

বিজ্ঞাপন

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর জহুরপুর এলাকার মোস্তফা, তার স্ত্রী সখিনা বেগম, ছেলে রাসেল, নিলুফা, তার ছেলে সাব্বির, ও আল-আমিন, ইব্রাহিম, শওদাগর, তার ভাই ইব্রাহিম, তানিসা, তানিয়া এবং অসিম আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে বন্দি এক আত্মীয়কে দেখে বিকেল সাড়ে ৫টার দিকে আলিমনগর ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি নৌকায় রওনা হন তারা। পরে পদ্মা নদীর মাঝে নৌকাটি ডুবে যায়। এ সময় তীব্র পানির স্রোতে ১১ জন ভারতীয় জলসীমায় চলে যান। পরে বিএসএফ তাদের জীবিত উদ্ধার করে।

বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের আয়োজন করা হচ্ছে। রাতের যেকোনো এক সময় তাদের ফরিদপুর বিওপি দিয়ে দেশে ফিরিয়ে আনা হবে। তবে নৌকায় থাকা আরও একজন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন