পরিকল্পনা কমিশনের মাসিক প্রতিবেদন প্রকাশ

ভবিষ্যৎ অর্থনীতি সামলাতে সতর্ক নীতি গ্রহণের পরামর্শ

ভবিষ্যৎ অর্থনীতি সামলাতে সতর্ক নীতি গ্রহণের পরামর্শ

বাংলাদেশ পরিকল্পনা কমিশনের মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চ মাসে চালের দাম কমায় সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও সামগ্রিক অর্থনীতির চাপ এখনো রয়ে গেছে। ভবিষ্যৎ অর্থনীতি সামলাতে সতর্ক নীতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে পরিকল্পনা কমিশনের এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

উচ্চ মূল্যস্ফীতি, রাজনৈতিক অনিশ্চয়তা এবং ব্যাংকিং খাতের ঝুঁকি মোকাবিলায় নীতিনির্ধারকদের বিচক্ষণ থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন