হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া পূর্ব গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন। রোববার সকাল পৌনে ৯টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে তেঘরিয়া গ্রামের শাহ আলম ও সজু মিয়ার মধ্যে বিরোধ ছিল। এরই জেরে রোববার সকালে শাহ আলমের লোকজন ও সজু মিয়ার লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন