বগুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বগুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

বিজ্ঞাপন

কর্মসূচির শুরুতে দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা এবং মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীে এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ৭টায় পতাকা উত্তোলনের পর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দিনটিকে কেন্দ্র করে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কর্মসূচিসূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এ ছাড়া দিবসটি ঘিরে বগুড়ার ১৩টি উপজেলাতেই দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন