নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্প এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বিহারী ক্যাম্পের ফয়সাল (২২), মো. ওয়াসীম (২৪), মো. সায়েম (২২), আনিছ মল্লিক (৫৫), মো. নাছির (৪০), কদমতলীর হাবিবুর রহমান (২৪), আবদুল হামিদ (৩৮), সুমিলপাড়ার মো. রাজ (২২), হাগুড্ডু মিয়া (৫০), আইলপাড়ার মো. সুলতান (৩৫), নাভানা সিটির মো. রাসেল (২৯), সোনামিয়া মার্কেটের মিলন (৪০), সুমিলপাড়া নতুন বাজারের সেন্টু মিয়া (২৪), মিজমিজি পাগলাবাড়ির হেলাল মিয়া (২৭), মো. রিয়াজ (২১), মো. আরিফ (২৬) এবং সিআই খোলার রানা হোসেন (৩৪)।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক জানান, রোববার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

