এমআরটি লাইন-১ এর পূর্বাচল রুটের ডিজাইন চলাকালীন প্রতিটি ধাপে পূর্বাচল এক্সপ্রেসওয়ে নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে ডিজাইন কাজ সম্পন্ন করা হয়েছে। এমআরটি লাইন-১ ও পূর্বাচল এক্সপ্রেসওয়ের মধ্যে সমন্বয়পূর্বক ডিজাইনের বেশকিছু ছোট-বড় পরিবর্তন করা হয়েছে।
সোমবার ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) প্রকল্প পরিচালক আবুল কাসেম ভূঁঞার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে তিনটি পর্যালোচনা সভা করার কথা উল্লেখ করে বলা হয়, ২০২১ সালে ২০ সেপ্টেম্বর রাজউকের সভাকক্ষে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয় সভা হয়। সেখানে সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে পূর্বাচল এক্সপ্রেসওয়ে বরাবর এমআরটি লাইন-১ নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
সেগুলো হলো- এমআরটি লাইন-১, ঢাকা-বাইপাস সড়ক প্রকল্প ও কুড়িল-পূর্বাচল লিংক রোডের উন্নয়ন শীর্ষক প্রকল্প আলোচ্য Intersection এর ডিজাইনটি সংশ্লিষ্ট পরামর্শক প্রতিষ্ঠান সমন্বিতভাবে পূর্বাচল নতুন শহর প্রকল্পের Master Plan এর উপর Super impose করে পূঙ্ক্ষানুপুঙ্খভাবে পর্যালোচনা করে নির্দিষ্ট সমাধানে উপনীত হয়ে পুনঃস্থাপন করবে।
এমআরটি লাইন-১ এর নির্মাণ কাজে Temporary Construction Yard এর জন্য প্রস্তাবিত জোয়ার সাহারা স্টেশন সংলগ্ন পূর্বাচল এক্সপ্রেসওয়ের দক্ষিণ দিকে ৭৭০০ বর্গমিটার এলাকা নিয়ে কুড়িল-পূর্বাচল লিংক রোডের উভয় পার্শ্বে ১০০ ফুট চওড়া খালের উপর একটি অস্থায়ী ধাতব প্ল্যাটফর্ম তৈরি করতে পারে। এমআরটি লাইন-১ নির্মাণ শেষে ডিএমটিসিএল খালের উপর অস্থায়ী মেটাল প্লাটফর্মটি নিজ খরচে সরিয়ে নিবে।
এমআরটি লাইন-১ বোয়ালিয়া নদীর উপর বিদ্যমান সেতু প্রশস্ত করা; পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় এমআরটি লাইন-১ এর জন্য Depot access corridor নির্মাণ করা; ডিএমটিসিএল কর্তৃক বালু ব্রিজের উপর এমআরটি লাইন-১ এর জন্য Long Span Steel Truss Bridge নির্মাণ করার বিষয়ে রাজউক একমত পোষণ করে।
রাজউক পূর্বাচল নতুন শহরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃক এমআরটি লাইন-১ প্রস্তাবিত এলিভেটেড স্টেশনে প্রবেশ ও বহির্গমন পথ (Entry/Exit) এর জন্য রাজউকের পূর্বাচল নতুন শহরের ৩০০ ফুট রাস্তার জমি ব্যবহার করতে পারবে। উল্লেখ্য, এমআরটি লাইন-১ তার জন্য রোডের Right of way এর মধ্যে থাকার বিষয়টি নিশ্চিত করবে।
রাজউক পূর্বাচল নতুন শহরে এক্সপ্রেসওয়ের ডিএমটিসিএল কর্তৃক এমআরটি লাইন-১ নির্মাণের সময় এক্সপ্রেসওয়েতে ক্ষয়ক্ষতি সীমিত রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে এবং এমআরটি লাইন নির্মাণের পর রাজউক পূর্বাচল নতুন শহরে এক্সপ্রেসওয়েতে মূল অবস্থা পুনরুদ্ধারের প্রয়োজনীর ব্যবস্থা গ্রহণ করবে এবং
এমআরটি লাইন-১ এর Underground Elevated অংশের প্রস্তাবিত Transition Section বাস্তবায়নে রাজউকের ৩০০ ফুট রাস্তার জমি ব্যবহার করতে পারবে তবে এক্ষেত্রে নির্বিঘ্নে যান চলাচল বিষয়ে গুরুত্বপূর্ণ করতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

