রাজধানীতে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

রাজধানীতে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কদমতলী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- রাজু মল্লিক ওরফে বাধা রাজু (৩৩), অন্তর (২৫), মিজানুর শেখ (৩৫) ও মহসিন (৩৩)। এসময় তাদের কাছ থেকে একটি দা, দুটি সুইচ গিয়ার ও একটি লোহার রড উদ্ধার করা হয়। শনিবার রাত ২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানায়, রোববার রাতে কদমতলীর মুরাদপুর ক্যাপ্টেন মাঠের ভিতর কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায় পুলিশ। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের সাথে থাকা কয়েকজন দৌড়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে ডিএমপির ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ডাকাতির চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃতরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের আদালতে হাজির করা হবে

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন