ঢাকা ও আশপাশের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন সমাবেশে

ঢাকা ও আশপাশের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন সমাবেশে

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের আগে সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয়েছে। শনিবার সকাল পৌনে ১০টার দিকে সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয়। এর আগে ফজর পর থেকেই সেখানে জমায়েত হন ঢাকার বাইরে থেকে আসা নেতাকর্মীরা। এতে সমাবেশ স্থল নেতাকর্মীতে ভরে যায়। তবে দুপুর ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশের সড়ক থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে দেখা যায়।

বিজ্ঞাপন

জানা গেছে, এইমুহুর্তে সমাবেশস্থলে মিছিল নিয়ে যোগ দেওয়া নেতার্মীদের বেশিরভাগই ঢাকা ও আশপাশের এলাকা থেকে আসা। বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা মহানগরী উত্তরের গুলশান জোনের একটি মিছিলের সঙ্গে সমাবেশ স্থলে যান মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। মিছিলের আগে তিনি সেখানে নেতাকর্মীদের উৎসাহমূলক বক্তব্যও দেন।

jamat-13

একইভাবে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দিচ্ছেন। জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক দিয়েও একের পর এক মিছিল যেতে দেখা যাচ্ছে। যদিও এসব নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার সুযোগ পাচ্ছেন না। কারণ সেখানে আগেই পরিপূর্ণ হয়ে গেছে। নেতাকর্মীরা আশপাশের সড়কে অবস্থান নিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন