রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর প্রেসক্লাবের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মো. সেন্টু নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার বন্ধু আল আমিন সামান্য আহত হয়েছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে নিহত সেন্টুর বন্ধু মো. আল আমিন জানান, মঙ্গলবার রাতে মোটরসাইকেলে কাকরাইল এলাকায় যান দুই বন্ধু। সেখানে কাজ শেষে চকবাজার ফিরছিলেন। পথে জাতীয় ঈদগাহসংলগ্ন কদম ফোয়ারায় গোল চত্বরে ইউটার্ন নেয়ার সময় পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আমি সামান্য আহত হই, সেন্টুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। মৃত সেন্টু ইসলাম চকবাজার ইসলামবাগের বাসিন্দা আলাউদ্দিন খালাসীর ছেলে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন