মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত ছিনতাই চক্র ‘তরুণ গ্যাং’এর প্রধান তরুণ মিয়া (২৩) সহ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেপ্তারকৃতরা হলো- তরুণ মিয়া (২৩) ইমরান হোসেন ফয়সাল (২০) মো. সোহরাওয়ার্দী (২৫) ও মো. মামুন মিয়া (২৭)। ডিএমপি ডিসি মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সিটিটিসির বরাত দিয়ে তিনি জানান, গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা মোহাম্মদপুর, আদাবরসহ আশপাশের এলাকায় ধারালো অস্ত্র যেমন চাপাতি ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে তাদের সর্বস্ব লুট করত।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

