ঈদ উপলক্ষে মেট্রোরেল চলাচলের নতুন নির্দেশনা

ঈদ উপলক্ষে মেট্রোরেল চলাচলের নতুন নির্দেশনা

পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার। এ উপলক্ষ্যে মেট্রোরেল চলাচলের নতুন নির্দেশনা দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

মঙ্গলবার ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, আগামী শনিবার (৭ জুন) ঈদুল আজহা উপলক্ষে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরদিন অর্থাৎ রোববার (৮ জুন) সকাল ৮টা থেকে ৩০ মিনিট থেকে মেট্রোরেল চলবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী সোমবার (৯ জুন) থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন