জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজউকের আলোচনা সভা ও দোয়া মাহফিল

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজউকের আলোচনা সভা ও দোয়া মাহফিল

যথাযথ মর্যাদায় সাথে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক পালিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস। ৫ আগস্ট মঙ্গলবার এ উপলক্ষ্যে রাজউক এর প্রধান কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ দেশের জন্য আত্মত্যাগকারী সকল শহীদদের শ্রদ্ধা জানিয়ে এবং রাজধানী ঢাকা সহ সমগ্র দেশের মঙ্গল কামনা করে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল।

বিজ্ঞাপন

আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম সহ রাজউক এর সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা।

অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আজকের আলোচনা অনুষ্ঠানে রাজউক এর সদস্য (পরিকল্পনা) আব্দুল কাদির বলেন, জুলাই শহীদদের গেজেটে ১৩৪ জন শিশু সহ দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। যে কারণে ৭১ হয়েছিল, ৪৭ হয়েছিল, ৯০ হয়েছিল, ২০২৪ ও সেই একই কারণে হয়েছে। আর সেই কারণ হলো- বৈষম্য, শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে জনতার জাগরণ। আমরা হয়তো পুরো দেশের জন্য একা কিছু করতে পারবো না, কিন্তু যদি নিজের অবস্থান থেকে নিজের পরিসরের কাজটুকু সঠিক ভাবে করলেই দেশের উপকার হবে।

আলোচনা সভায় রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, "আমরা যদি দেশের স্বার্থে কাজ করি, কোন ফ্যাসিস্ট সরকার বা অন্য কেও আমাদের দিয়ে কোন খারাপ কাজ করিয়ে নিতে পারবে না। বরং নিজের স্বার্থে কাজ করতে গেলেই আমাদের মাধ্যমে খারাপ কাজ ও অন্যের ক্ষতি হওয়া সম্ভব।"

তিনি আরও বলেন, "অনেকেই আজকের দিনকে ৩৬ জুলাই বা ৫ আগস্ট বলছেন, কিন্তু আমি একে বলবো দ্বিতীয় স্বাধীনতা। প্রথম স্বাধীনতা কে আমরা ধরে রাখতে পারিনি তাই আমাদের জন্য অতীব জরুরি ছিল এই নতুন স্বাধীনতা। যার সূচনা হয়েছিল ১/১১ এর পর থেকেই। আজকের যুব সমাজ যেই নতুন স্বাধীনতা এনেছে, তার পথ তৈরি হয়েছে গত ১৭ বছরে।"

রাজউক চেয়ারম্যান বলেন, "২৪ এর জুলাই এ সকল শ্রেণির মানুষ রাস্তায় নেমেছিল, তার ফলশ্রুতিতেই এসেছে শোষণের অবসান। আবু সাঈদ, মুগ্ধ সহ অন্যান্য শহীদেরা আমাদের জন্য মানুষের সেবা করার যে পথ সুগম করে দিয়েছে, তার অনুপ্রেরণায় আমরা সর্বোচ্চ চেষ্টা করবো মানুষের সেবা প্রদানের। আমি অনুরোধ করবো, আমি যদি নাও থাকি, যেই থাকুক, যে সরকারই আসুক, আপনারা অনুগ্রহ করে অন্যায়ের সাথে কোন আপস করবেন না।"

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রাজউক এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন