সেমিনারে বক্তারা

গ্লোবাল গেমিং ইন্ডাস্ট্রির বাজার ২০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে

গ্লোবাল গেমিং ইন্ডাস্ট্রির বাজার ২০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্ট এবং বাংলাদেশ ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ফোরাম (বিআইপিএফ)-এর যৌথ উদ্যোগে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে গেমিং ইন্ডাস্ট্রির সম্ভাবনা শীর্ষক একটি সেমিনার বুধবার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে শিল্পখাত, একাডেমিয়া ও গেমিং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা বলেন, বর্তমান গ্লোবাল গেমিং ইন্ডাস্ট্রির বাজার ২০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, যা সমন্বিতভাবে মিউজিক ও ফিল্ম ইন্ডাস্ট্রির থেকেও বেশি। এশিয়া-প্যাসিফিক (এপিএসি) অঞ্চলে ক্রমবর্ধমান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ গেমিং ইন্ডাস্ট্রিতে ব্যাপক সম্ভাবনা তৈরি করছে। এই খাতের বিকাশ দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এবং জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।

বিজ্ঞাপন

সেমিনারে টেনসেন্টের এপিএসি অঞ্চলের হেড অব পাবলিক অ্যাফেয়ারস ইয়ে লার লাউ গেমিং বলেন, গেমিং কেবল বিনোদন নয়, এটি একটি শক্তিশালী অর্থনৈতিক খাত, যা কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং বৈশ্বিক সংযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের তরুণ, প্রযুক্তি-সচেতন জনগোষ্ঠী ও দ্রুত উন্নয়নশীল ডিজিটাল অবকাঠামো গেমিং ইন্ডাস্ট্রির বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে প্রস্তুত। বাংলাদেশের গেমিং ও ডিজিটাল খাতের উন্নয়নে টেনসেন্ট বিভিন্ন অংশীদারের সঙ্গে কাজ করতে আগ্রহী, যা দেশের অর্থনীতি ও সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমার বিশ্বাস।

বাংলাদেশ ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ফোরামের (বিআইপিএফ) প্রতিষ্ঠাতা এ বি এম হামিদুল মিসবাহ বলেন, “বাংলাদেশের গেমিং ইন্ডাস্ট্রি একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। সঠিক নীতি, বিনিয়োগ এবং সরকারি-বেসরকারি সহযোগিতার মাধ্যমে আমরা এর সম্পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পারি। সেমিনারে বিভিন্ন প্রতিষ্ঠানের অতিথিরা তাদের মতামত তুলে ধরেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন