শ্যামপুরে কারখানার আগুন সোয়া দুই ঘন্টা পর নিয়ন্ত্রণে

শ্যামপুরে কারখানার আগুন সোয়া দুই ঘন্টা পর নিয়ন্ত্রণে

রাজধানীর শ্যামপুরের বিসিক শিল্প নগরীর একটি জুতার রিসাইক্লিং কারখানায় আগুন লেগে পুড়ে গেছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় সোয়া দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানাটির সব মালামাল পুড়ে গেছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সূত্র জানায়, শ্যামপুর থানার মজুমদার ট্রেডার্স এ ভোর পাঁচটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌছায় ভোর ৫টা ৮ মিনিটে। আগুনের তীব্রতা বেশি থাকায় একে একে পোস্তগোলা, সূত্রাপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে সর্বমোট ৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নেভানোর কাজ মনিটরিং করেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। তিনি জানান, দ্রুত রেস্পন্স করার কারণে আশেপাশে সুতার কারখানা সহ বিভিন্ন কারখানা ছিল। সবগুলো কে রক্ষা করা সম্ভব হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন