মিরপুর বৃদ্ধাশ্রমে ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশনের ব্যতিক্রমী আয়োজন

মিরপুর বৃদ্ধাশ্রমে ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশনের ব্যতিক্রমী আয়োজন

আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উপলক্ষে ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন (এনবিএ)-এর উদ্যোগে গতকাল বুধবার রাজধানীর মিরপুর-১ এলাকায় ‘প্রিয়জন নিবাস’ বৃদ্ধাশ্রমে প্রবীণদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

প্রায় ৫০ জন প্রবীণ, তাদের সেবা সহায়িকা কর্মী এবং এনবিএর সদস্যরা এ আয়োজনে অংশ নেন। প্রবীণদের সঙ্গে দুপুরের খাবার, তাদের কণ্ঠে গান, আড্ডা, বল নিক্ষেপ খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন এনবিএর প্রধান নির্বাহী তামজিদ মাহমুদ সিয়াম। এ সময় তিনি বলেন, প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার। তাদের প্রতি শ্রদ্ধা ও যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। তরুণ প্রজন্মকে প্রবীণদের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে। এনবিএ সবসময় এমন সামাজিক উদ্যোগে পাশে থাকবে।

এনবিএ একটি তরুণ নেতৃত্বাধীন সামাজিক সংগঠন, যা শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং যুব নেতৃত্ব বিকাশসহ বিভিন্ন খাতে কাজ করে আসছে।

আয়োজকরা জানান, প্রবীণদের মানসিক আনন্দ ও সামাজিক সংযোগ বাড়াতেই এই আয়োজনের মূল উদ্দেশ্য। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন