ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলামকে বদলি নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে। সোমবার তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলামকে (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক সিকিউরিটি) বিভাগে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। ডিএমপি সদর দফতরের ডিসি (প্রশাসন) মো. আমির খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বদলির আদেশ জারি করা হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামকে ডিএমপির প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে পদায়ন করা হলো। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জানা গেছে, গত ১৮ই মেতে নতুন ডিএমপি কমিশনার হিসাবে দায়িত্ব নিয়েছেন মোসলেহ উদ্দিন আহমেদ। নতুন কমিশনার কমিশনার ৭ দিনের মাথায় দায়িত্ব নেওয়ার পর তাকে সরিয়ে দেওয়া হলো। বিষয়টি নিয়ে খোদ ডিবির মধ্যেই নানা গুঞ্জন তৈরি হয়েছে। এই বদলি ডিবির একাধিক কর্মকর্তা বিষয়টি ভিন্নভাবে দেখছেন।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিবিতে দায়িত্বে আসেন নাসিরুল ইসলাম। ডিবিতে ভাতের হোটেল প্রতিষ্ঠা ডিবি হারুনের নানা কুকর্মে যখন ডিবি অফিস বিতর্কিত তখন এই কর্মকর্তা সেখানে পদায়ন পান। গণঅভ্যুন্থান পরবর্তী ঢাকায় বিভিন্নস্থানে অরাজকতা দেখা দেয়। দাবি আদায়ের নামে ফ্যাসিবাদী গোষ্টী সক্রিয় হওয়ার চেষ্টা করে। তখন এই কর্মকর্তা অত্যন্ত পেশাদারিত্ব দেখিয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন। তিনি ডিবিতে ‘কুল ম্যান’ নামে পরিচিত। ডিবিতে তার বিভাগে একাধিক খুনের মামলা তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে তদন্ত করেছেন বলে ডিবির একাধিক কর্মকর্তা জানিয়েছেন। এমন চৌকস কর্মকর্তার হঠাৎ বদলিতে পুলকিত হয়েছেন ডিএমপিতে কর্মরত একাধিক পুলিশ কর্মকর্তা।
তবে একটি সূত্র নিশ্চিত করেছেন জানায়, ডিবির বর্তমান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে তার কাজের বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছিল। সেই সূত্র ধরেই তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে ওই সূত্রটি নিশ্চিত করেছেন।
বিষয়টি জানার জন্য ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

