
ধুনটে ডিবি পরিচয়ে শিক্ষকের কাছে চাঁদা দাবি
বগুড়ার ধুনটে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় ওই শিক্ষক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আতিকুর রহমান






















