রাজধানীর বাড্ডায় টিপু মিয়া (৪৫) নামে এক টাইলস মিস্তিরি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় লাখ টাকা খুইয়েছেন।
শনিবার বিকাল সাড়ে তিন টায় উত্তর বাড্ডা এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর স্ত্রী আখি আক্তার বলেন, সকালের নারায়ণগঞ্জের বাসা থেকে টিপু তার বোনের বাড্ডার বাসা গিয়েছিলেন সেখান থেকে এক লাখ টাকা নিয়ে নিজ বাসা ফিরার পথে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পরে অচেতন হয়ে পড়েন।
বাস যাত্রীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে যান। আমি সংবাদ পেয়ে ঐ হাসপাতাল থেকে তাকে সন্ধ্যায় ঢামেক হাসপাতালে নিয়ে আসি।
তিনি বলেন, টিপু সৌদি যাওয়ার উদ্দেশ্য, মেডিকেল করানোর জন্য, বোনের কাছ থেকে এক লাখ টাকা ধার করে নিয়ে বাসায় ফিরার পথে ঘটনার শিকার হয়। টাকা গুলো পাওয়া যায়নি।
এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, অচেতন ব্যক্তি বর্তমানে ঢামেকের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, টিপু নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবার নিয়ে থাকেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


