রাজধানীর ডেমরায় দুই তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে রুমি আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থী স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করতেন।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে ডেমরা থানাধীন বক্সনগর রানী মহল হাজী রোড সারুলিয়া নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের খালাতো বোন মেহেরুন নেছা বলেন, রুমি তাদের নিজ বাড়ির দ্বিতীয় তলার ছাদে গিয়েছিল। সেখানে মটর থেকে টাংকিতে পানি ছাড়া হয়েছিল চাংকিটি ভরে গেছে কিনা তা দেখতে গেলে অসাবধানতাবশত নিচে পড়ে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

