রাজধানীর শান্তিনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮ রাউন্ড অবৈধ গুলি, একটি রিভলবারের গুলির খোসা ও একটি চোরাই গাড়ি উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-মিরপুর বিভাগ।
গ্রেপ্তারকৃতের নাম ফারুক আহম্মেদ খান (৬৩)। এ সময় তার হেফাজত হতে রিভলবারের ১২ রাউন্ড তাজা গুলি, পয়েন্ট ২২ বোরের ছয় রাউন্ড তাজা গুলি, রিভলবারের গুলির একটি খোসা এবং একটি টয়োটা প্রাইভেট কার উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
বুধবার রাত ৮টা ২৫ মিনিট শান্তিনগরের প্যারাডাইস গিয়াস কুঞ্জ-২ এর একটি বাসায় অভিযান চালানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

