মুক্তিযোদ্ধা জাদুঘরে অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষতি

মুক্তিযোদ্ধা জাদুঘরে অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষতি

রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকায় মুক্তিযোদ্ধা জাদুঘরের নিচতলায় জেনারেটর রুমে লাগা অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫০ লাখ টাকার মালামাল। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে বলে জানায় ফায়ার সার্ভিস মিডিয়া সেন্টার।

সোমবার সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ৯টা ৩৬ মিনিটে দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।

বিজ্ঞাপন

দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, আগারগাঁও এলাকায় মুক্তিযোদ্ধা জাদুঘরে চারতলা ভবনের নিচতলায় আগুন লেগেছিল। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরবর্তীতে ৯টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন