রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় বোন নাজিয়া তাবাসসুম নিঝুমের (১৩) পর না ফেরার দেশে পাড়ি জমালো ছোটভাই আরিয়া নাশরাফ নাফি (৯)।
মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করে ৯ বছর বয়সী শিশু নাফি। আর দুর্ঘটনার দিন গত সোমবার রাতে মারা যায় বোন নাজিয়া তাবাসসুম নিঝুম। এ নিয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শিক্ষিকাসহ ১১ জনের মৃত্যু হলো। আর বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২ জনে।
জাতীয় বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা যায়, নাফি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ ১০ নং বেডে চিকিৎস্যাধীন ছিলেন।
জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় আমাদের এখানে নাফি নামের আরও একজনের মৃত্যু হয়েছে। তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ ছিল।
তিনি আরও জানান, প্রায় অর্ধ শতাধিকের বেশি দগ্ধ অবস্থায় এসেছিল। তাদের মধ্যে জাতীয় বার্নে ১১ জনের মৃত্যু হয়েছে ও ঢাকা মেডিকেলে একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ১২ জনের মৃত্যু হয়, বর্তমানে এখানে ৪৪ জনের মধ্যে ২০ জনে হাই ডিফেন্সি ইউনিট (এইচডিইউ)তে রয়েছে তাদের অবস্থাও খারাপ ও আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে ১২ জন, বার্ন বেশি হওয়ায় তারাও সংকটাপূর্ণ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

