জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস পালন করেছে ইউনাইটেড গ্রুপ

জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস পালন করেছে ইউনাইটেড গ্রুপ

ইউনাইটেড গ্রুপ এবং এর অঙ্গপ্রতিষ্ঠান ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড, ইউনাইটেড ট্যাঙ্ক টার্মিনাল লিমিটেড, ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেড এবং ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেড যৌথভাবে ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস ২০২৫’ পালন করেছে। সোমবার ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেডে এ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনব্যাপী এই আয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মক্ষেত্রে নিরাপত্তা, সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা করা হয়। সেই সাথে কর্মক্ষেত্রে সুন্দর পরিবেশ বজায় রাখতে করণীয় বিষয়াদির ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজনটির অংশ হিসেবে প্ল্যান্ট প্রাঙ্গনে একটি নিরাপত্তা র‍্যালির আয়োজন করা হয়, যেখানে ইউনাইটেড গ্রুপ ও তার সহযোগী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা বিশ্বমানের নিরাপত্তা মান বজায় রাখতে তাঁদের কোম্পানির দৃঢ় অঙ্গীকারকে তুলে ধরেন।

বিজ্ঞাপন

নিরাপত্তা শুধু অগ্রাধিকার নয়, এটি ইউনাইটেড গ্রুপের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে ইউনাইটেড ট‍্যাংক টার্মিনাল লিমিটেডের জেনারেল ম‍্যানেজার মো: মোস্তাফিজুর রহমান জিন্নাহ বলেন, ‘নিয়মিত প্রশিক্ষণ, সতর্কতা এবং সর্বস্তরের সম্মিলিত প্রচেষ্টা ও অঙ্গীকারের মাধ্যমে আমরা একটি দুর্ঘটনামুক্ত কর্মপরিবেশ বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকছি।’

নিরাপদ ও টেকসই পরিবেশ গড়ে তোলায় ইউনাইটেড গ্রুপের প্রতিশ্রুতির প্রতিফলনের অংশ হিসেবে অনুষ্ঠানটিতে একটি বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। এছাড়াও কর্মীদের উচ্ছ্বাসিত অংশগ্রহণে কর্মক্ষেত্রে নিরাপত্তা রক্ষায় নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, ব্যবস্থা ও করণীয় বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

টেকসই উন্নয়ন ও নিরাপত্তা একে অপরের সাথে গভীরভাবে জড়িত মন্তব্য করে ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেডের জেনারেল ম্যানেজার রেজাউল আহসান বলেন, ‘নিরাপদ ও সুস্থ কর্মস্থল নিশ্চিত করার মাধ্যমে নিজেরা ভাল থাকার পাশাপাশি আমরা পরবর্তী প্রজন্মের জন্যও একটি সবুজ ও শক্তিশালী ভবিষ্যৎ নির্মাণে কাজ করছি।’

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে স্বাস্থ্য, নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণের প্রতি ইউনাইটেড গ্রুপের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে আয়োজনটির সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম ইউনাইটেড গ্রুপ এনার্জি, রিয়েল এস্টেট, উৎপাদন, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা খাতে বৈচিত্র্যময় কার্যক্রম পরিচালনা করছে। ইউনাইটেড গ্রুপের যৌথ উদ্যোগ ইউনাইটেড আইগ্যাস এবং এর সহযোগী প্রতিষ্ঠানসমূহ যেমন- ইউনাইটেড ট্যাঙ্ক টার্মিনাল লিমিটেড, ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেড এবং ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেড স্ব স্ব ক্ষেত্রে পরিচালন দক্ষতা ও টেকসই ব্যবসায়িক অনুশীলনে মানদণ্ড স্থাপন করে চলেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন