পোষাক শ্রমিক নিহত ঘটনায় সেই গাড়ির রেজিস্ট্রেশন স্থগিত

পোষাক শ্রমিক নিহত ঘটনায় সেই গাড়ির রেজিস্ট্রেশন স্থগিত

রাজধানীর বনানীতে পোষাক শ্রমিক নিহত ঘটনায় সেই গাড়ির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার বিকেলে বিআরটিএ ঢাকা মেট্রো ২ উপ-পরিচালক সানাউল হকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মোটরযানটি ঢাকার বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সকাল ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে একজন নারী পোষাক শ্রমিক নিহত হয়েছেন ও একজন আহত হয়। এ অবস্থায় সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২ এর বিধি ৪৬ অনুযায়ী ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর মোটরযানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হলো এবং মোটরযানটির রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট ও উক্ত মোটরযানের চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে ঢাকা মেট্রো ২ সার্কেলে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর মোটরযানের রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিআরটিএ ঢাকা মেট্রো ২ উপ-পরিচালক সানাউল হক বলেন, গাড়ীর মালিককে একাধিকবার ফোন দেওয়া হচ্ছে। কিন্তু ফোন বন্ধ থাকায় তাকে পাওয়া যাচ্ছে না। আগামী তিন কার্যদিবসের মধ্যে পাওয়া না গেলে সেই মোটরযানের রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন