গাজা, ভারতসহ বিশ্বব্যাপী মুসলিম নির্যাতনের প্রতিবাদে ঢাকা জর্জকোর্টে ডুলু’র মানববন্ধন

গাজা, ভারতসহ বিশ্বব্যাপী মুসলিম নির্যাতনের প্রতিবাদে ঢাকা জর্জকোর্টে ডুলু’র মানববন্ধন

ফিলিস্তিনির গাজা,ভারত এবং চীনের উইঘুরসহ বিশ্বব্যাপী মুসলিম নির্যাতনের প্রতিবাদে ঢাকা জর্জকোর্টে বৃহস্পতিবার প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করে ঢাকা ইউনিভার্সিটি এলএলবি(অনার্স ),এলএলএম ল’ইয়ারস ইউনিটি (ডুলু)।

এতে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ আইন সমিতির আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী মনির হোসেন বলেন, গাজায় দিনের পর দিন নিরপরাধ নারী-শিশুদের উপর হত্যাজজ্ঞ কোন ক্রমেই মেনে নেয়া যায় না। গাজার প্রতিবেশী মুসলিম দেশ ও বিশ্বনেতাদের এ ব্যাপারে তিনি এগিয়ে আসার আহবান জানান। প্রতিবেশী ভারতে সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতনের ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন আমরা বাংলাদেশি সচেতন জনতা এসব ঘটনায় চুপ থাকতে পারি না। স্বয়ং ভারতের মোদী সরকারের প্রচ্ছন্ন ইঙ্গিতে মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন করা হচ্ছে।

বিজ্ঞাপন

প্রতিবাদ সভা ও মানববন্ধনে সভাপতিত্ব করেন ডুলুর সাধারন সম্পাদক সালাউদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান,ঢাকা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল খালেক বিপ্লব, ঢাকা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হযরত আলী,এডভোকেট একরামুল হক, এডভোকেট মফিজুর রহমান প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন