রাজধানীবাসীর জানমালের নিরাপত্তায় মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাত থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্টসহ গুরুত্বপূর্ণ এলকায় চলছে বিজিবির টহল। অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধী গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি কাজ করবে এই বাহিনী। একই সঙ্গে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্যদের।
বিজ্ঞাপন
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট এবং আবাসিক এলাকায় টহলের মাধ্যমে দায়িত্ব পালন করছে বিজিবি। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোতে চলছে ফুট পেট্রোলিং।
বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম বলেছেন, ‘সন্দেহভাজন ব্যক্তি বা গাড়িতে তল্লাশি চালাচ্ছি। আমাদের এ কার্যক্রমের মাধ্যমে আমাদের দায়িত্বের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করছি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

