আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মোহাম্মদপুরে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি

স্টাফ রিপোর্টার

মোহাম্মদপুরে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারের নিউ রানা জুয়েলার্সে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি হয়েছে। এছাড়া নগদ ৪ লাখ টাকা খোয়া যাওয়ার কথাও জানিয়েছেন দোকানের মালিক।

বিজ্ঞাপন

সোমবার ভোরের দিকে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির এ ঘটনা ঘটে।

দোকানের মালিক মাসুদ রানা বলেন, ‘রোববার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। আজ সকাল ১০টায় দোকান খোলার সময় দেখি দোকানের কেঁচিগেটের তালা ও সাঁটারের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখি আমার দোকান ভাঙচুর করা। সিন্দুকসহ সব স্বর্ণ ও রুপা নিয়ে গেছে। ৭০ ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ কোটি ৫৪ লাখ এবং ৬০০ ভরি রুপার দাম ২১ লাখ ৬০ হাজার টাকা।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান আমার দেশকে জানান, চুরির বিষয়টি জানতে পেরেছি। এরই মধ্যে ঘটনাস্থলে গিয়ে আমাদের পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন