
চার মিনিটে তিন হাজার বছরের পুরোনো স্বর্ণের ভান্ডার লুট
মাত্র চার মিনিট। এর মধ্যেই জাদুঘরে ঢুকে প্রায় ৩ হাজার বছরের পুরোনো স্বর্ণের ঐতিহাসিক সংগ্রহের বেশির ভাগ নিয়ে পালাল চোরেরা। বৃহস্পতিবার ভোরে স্পেনের ভিলেনা শহরের একটি জাদুঘরে ঘটে এই দুঃসাহসী চুরি। লুটের শিকার হয়েছে ‘ট্রেজার অব ভিলেনা’। ব্রোঞ্জ যুগের অন্যতম গুরুত্বপূর্ণ স্বর্ণের সংগ্রহ এটি।








