মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় সামুরাইসহ যুবক গ্রেপ্তার

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় সামুরাইসহ যুবক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় জড়িত এক যুবককে সামুরাইসহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মিঠু মিয়া (১৯)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর শেষরাতে মোহাম্মদপুর থানার ১ নম্বর বুদ্ধিজীবী রোডের মিনা হাউজ গলিতে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের সামনে অভিযান চালিয়ে মিঠু মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি সামুরাই (ধারালো অস্ত্র) উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গত ১২ অক্টোবর রায়েরবাজার কমিউনিটি সেন্টারের সামনে সংঘটিত আরেকটি ছিনতাইয়ের ঘটনার সঙ্গেও গ্রেপ্তার ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মিঠু মিয়াকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন