ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নাসরুল্লাহ বলেছেন, পবিত্র রমজান একজন ভারসাম্যপূর্ণ ও মধ্যপন্থি মানুষ হতে শেখায়। শিক্ষার্থীসহ সব শ্রেণির মানুষ প্রকৃত মানুষ হয়ে জাতির সেবা করার জন্য রমজানের এই আদর্শকে তাদের জীবনে ধারণ করতে পারে।
গতকাল বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (আইইউএএ) আয়োজিত ‘ইফতার পার্টিতে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে ইফতার-পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক ড. আবুল কালাম পাটোয়ারী ও হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মনজারুল আলম।
অন্যান্যদের মধ্যে অধ্যাপক নাসির উদ্দিন, অধ্যাপক আব্দুল করিম, ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আসাদুল্লাহ, ব্যাংকার জিল্লুর রহমানসহ, অনুষ্ঠান ব্যবস্থাপক ও ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আবদুল হাইসহ আরও অনেক পেশাজীবী বক্তব্য রাখেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল মান্নান অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, আলেম-ওলামা, গবেষণা, আইনজীবীসহ বিভিন্ন পেশায় নিয়োজিত অ্যালামনাইবৃন্দ উপস্থিতি ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

