বাড্ডায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার

বাড্ডায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার

রাজধানীর বাড্ডায় চাঞ্চল্যকর আনোয়ার হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে বাড্ডা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মো. নূর আলম শেখ ওরফে নূরা। সোমবার ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ৮ জুলাই মো. নূর আলম শেখ ওরফে নূরাকে গ্রেপ্তার করে বাড্ডা থানা পুলিশ। তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার রাতে বাড্ডা থানার পূর্ব আনন্দনগর এলাকায় হাওলাদার বাড়ির পিছনে কংক্রিটের বস্তার নিচ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

বাড্ডা থানা সূত্র জানা যায়, বাড্ডা থানার পূর্ব আনন্দনগর এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে মো. আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি খুন হয়েছেন। ঘটনা ঘটে গত ৮ মে রাত আনুমানিক ১১ টাযর দিকে ভূঁইয়াবাড়ী ২৬ কলোনি মোড়ে পাকা রাস্তার ওপর। আনোয়ার হোসেন আনন্দনগর থেকে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে মো. নূর আলম শেখ ওরফে নূরা ও তার সঙ্গীরা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। নূরা আনোয়ারকে হত্যার উদ্দেশ্যে তার পেটে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত জনতা আনোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ জুন দুপুরে আনোয়ার হোসেন মারা যান। এ ঘটনায় বাড্ডা থানায় একটি হত্যা মামলা করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন