সাংবাদিকের ওপর ছাত্রলীগ নেতার হামলার প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিকের ওপর ছাত্রলীগ নেতার হামলার প্রতিবাদে মানববন্ধন

সিএনএন বাংলা টিভির নিজস্ব প্রতিনিধি আবুল হাসনাত সজীব ও তার সহকর্মী মো. মাজারুল ইসলাম এর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, ২৭ ফেব্রুয়ারি রাতে কুমিল্লার ধনুয়াখলা গ্রামে ছাত্রলীগ নেতা আশিক, আমেরিকা প্রবাসী সজীব ও জনির নেতৃত্ব ৮-১০ জন সশস্ত্র সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে তদের অবস্থা গুরুতর হলে স্থানীয়রা আহতদের কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করেন।

আহত সাংবদিক সজীব বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহতকারী ছাত্রলীগ নেতা আশিক ও আমেরিকা প্রবাসী সজীব এবং জনি এই হামলার নেতৃত্ব দেন। এর আগে কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল কাইয়ুম আওয়ামী লীগ, ছাত্রলীগের সদস্যদের বিএনপিতে অনুপ্রবেশ করানোর চেষ্টা করলে তিনি প্রকাশ্যে এর প্রতিবাদ করে তাদের নানান অপকর্ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন। এরপর তার ওপর এই হামলা করা হয়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো তদন্ত হয়নি। সাংবাদিক সজীব হামলার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ সময় আরও বক্তব্য রাখেন কুমিল্লার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন