ঢাকা কমার্স কলেজের ৩৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা কমার্স কলেজের ৩৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পল্লবী সিটি ক্লাব মাঠে ঢাকা কমার্স কলেজের ৩৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে শুরু হয়ে দিনের কার্যক্রম চলে বিকেল পর্যন্ত।

সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ। দিনের প্রথম ভাগে স্নাতক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও কুচকাওয়াজে অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন

দ্বিতীয় ভাগে ছিল শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে। এতে ‘বৈষম্যহীন দেশ’ গড়ার থিমকে সামনে রেখে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও চেতনাকে তুলে ধরা হয়। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের চেতনা, সংগ্রাম, আত্মত্যাগ ও গৌরবগাথা উঠে আসে আকর্ষণীয় ডিসপ্লেতে।

দিনের শেষ ভাগে কলেজের অধ্যক্ষ বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রফেসর আবু নাঈম মো. নাঈম মোজাম্মেল হোসেন, উপাধ্যক্ষ, প্রশাসন (চলতি দায়িত্ব) এবং প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, উপাধ্যক্ষ, অ্যাকাডেমিক (চলতি দায়িত্ব)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন