বিএনপির সংসদ সদস্য আব্দুল মঈন খানকে সভাপতি করে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার জাতীয় সংসদে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মাইনুল ইসলাম খান, ফখরুল ইসলাম, শওকতুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, জামায়াতে ইসলামীর সাইফুল আলম ও রাশেদুল ইসলাম।
সংসদ নেতা তারেক রহমানের অনুমতিক্রমে তাঁর পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম এ কমিটি গঠনের প্রস্তাব করেন। পরে এটি কণ্ঠভোটে পাস হয়।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

