মাতারবাড়িতে অপহৃত চালক উদ্ধার

মাতারবাড়িতে অপহৃত চালক উদ্ধার

কক্সবাজারের মাতারবাড়িতে ইজিবাইকসহ অপহরণ হওয়া এক চালককে উদ্ধার করেছে নৌবাহিনী। তার নাম ওমর ফারুক। শুক্রবার রাতে দারাখাল ব্রিজ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। শনিবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, ১৮ এপ্রিল সকাল ৯ টার দিকে মহেশখালী উপজেলার কালারমারছড়া বাজার হতে ভিকটিম ওমর ফারুকের ইজিবাইকে ২ জন অজ্ঞাত ব্যক্তি মাতারবাড়ি গমনের উদ্দেশ্যে উঠেন। ইজিবাইকটি মাতারবাড়ির দারাখাল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে অজ্ঞাত আরও ১০-১২ জন ব্যক্তি ইজিবাইকের পথরোধ করে এবং ইজিবাইকসহ চালককে অপহরণ করে তার পরিবারের নিকট ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

বিজ্ঞাপন

রাত সাড়ে ১২ টার দিকে বিষয়টি জানতে পেরে নৌবাহিনীর একটি সেকশন তৎক্ষণাৎ মাতারবাড়িতে উদ্ধার অভিযান পরিচালনা করে। সেই সাথে অতিরিক্ত আরও একটি সেকশন মাতারবাড়ির নতুন বাজার, নতুন ব্রিজ, পাওয়ার প্ল্যান্ট, লবণ ক্ষেত এবং তদসংলগ্ন এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে।

নৌবাহিনীর সাঁড়াশি অভিযানের সংবাদে ভীত হয়ে এবং তাদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী দল ওমর ফারুককে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় নৌবাহিনীর আভিযানিক দল দারাখাল ব্রিজ সংলগ্ন এলাকা হতে ইজিবাইকসহ চালক ওমর ফারুককে অবস্থায় উদ্ধার করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন