রাজধানী ঢাকার পুরানা পল্টনের কালভার্ট রোডের জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।
বিজ্ঞাপন
বুধবার সকালে ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আগুন নিয়ন্ত্রণে আসার তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ড্যাম্পিং ডাউনের কাজ চলমান রয়েছে।
তিনি আরো জানান, ঝুঁকি বিবেচনায় জামান টাওয়ারের আগুনে ১৪টি ইউনিট পাঠানো হয়েছিল। নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ভবনটির চারতলা ও পাঁচতলায় আগুন লাগে। ভবনটি থেকে দুইজনকে উদ্ধার করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

