আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘২০ বছর পর ভোট দিতে এসে দেখি— সিরিয়ালে নাম নেই’

আমার দেশ অনলাইন

‘২০ বছর পর ভোট দিতে এসে দেখি— সিরিয়ালে নাম নেই’

মিরপুর কলেজ কেন্দ্রে ভোটাররা এসে ভোট দিতে না পেরে ঘুরে যাচ্ছেন। এরকম সমস্যা হয়েছে ৩১ জনের।

ভুক্তভোগী ওয়ালিউর রহমান বলেন, আমি ২০ বছর পর ভোট দিতে এলাম। ইসির অ্যাপ অনুযায়ী বুথে এসে আমি ভোট দিতে পারিনি। সিরিয়ালে আমার নাম নেই।

বিজ্ঞাপন

শুধু ওয়ালিউর নয়; এ ধরনের সমস্য প্রায় অর্ধশতাধিক ভোটার প্রতিবেদকের কাছে অভিযোগ করেছেন।

বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে ৪২ হাজার ৯৫৮ ভোটকেন্দ্রে বিরতিহীন চলবে এই ভোটগ্রহণ। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রয়েছে।

ঐতিহাসিক এই নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। আর এই নির্বাচিত সরকারের দেশ পরিচালনার মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রে উত্তরণের প্রথম ধাপ পার করবে। দেশের মানুষ দেড় যুগ পর স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। ভোট দিয়ে জনগণ আগামী পাঁচ বছরের জন্য দেশের কান্ডারি বেছে নেবে। দেশে প্রতিষ্ঠিত হবে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার। সংসদ নির্বাচন ছাড়াও আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংস্কার সম্পর্কিত গণভোট দেওয়ার সুযোগ পাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন