আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টাকাসহ জামায়াতকর্মী আটক, দুই দিনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

টাকাসহ জামায়াতকর্মী আটক, দুই দিনের কারাদণ্ড

রাজধানীর সূত্রাপুরে নগদ ৬ হাজার টাকাসহ এক জামায়াতে ইসলামীর কর্মীকে হাতেনাতে ধৃত করা হলে ঘটনাস্থলে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে তাকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন আরিফুর রহমান।

সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম হলেন- হাবিবুর রহমান (৬৩)।

বিজ্ঞাপন

বুধবার রাতে ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত একটা প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তার কাছ থেকে ১২টি টাকা ভর্তি খাম জব্দ করা হয়েছে। প্রতি খামে ৫০০/- টাকা করে মোট ৬০০০/- টাকা জব্দ করা হয়। জব্দকৃত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...