গণপূর্তের নগর প্রকৌশলী আজাদকে অপসারণের দাবি

গণপূর্তের নগর প্রকৌশলী আজাদকে অপসারণের দাবি

ঢাকা নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের টেন্ডার বাণিজ্যের প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী সাধারণ ঠিকাদাররা। এসময় তাকে অপসারণ করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান তারা।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী সাধারণ ঠিকাদাররা এই মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের অন্যতম দোসর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রতনের ভাগ্নি

আবুল কালাম আজাদ নগর গণপূর্ত বিভাগে নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রধান প্রকৌশলীর প্রজ্ঞাপন অমান্য করে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার জন্য এপিপির কাজ এলটিএম পদ্ধতির পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহ্বান করে শত শত কোটি কোটি টেন্ডার বাণিজ্য মহোৎসব করছে। কোন ভাবেই তিনি থামছে না। এ বিষয়ে একাধিক গণমাধ্যমে মো. আবুল কালাম আজাদের টেন্ডার বাণিজ্যের সংবাদ প্রকাশিত হলেও তিনি বীর দর্পণ দর্পে বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। এতে অসহায় হয়ে পড়েছে কোনটা সবাই পড়েছে সাধারণ ঠিকাদাররা।

তারা আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় আবুল কালাম আজাদ ঢাকা গণপূর্ত বিভাগ-৩ এ থাকা কালীন রতন কমিশনারকে পাঁচ কোটি টাকার কাজ পাইয়ে দেন এবং সেই অর্থ ছাত্র ও জনতার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালাতে ব্যয় করেন।

এ সময় মানববন্ধনে বক্তৃতা করেন মাসুম খন্দকার, জাবেদ পাটোয়ারী, আরিফুর রহমান, ফখরুল প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন